হবিগঞ্জে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত
১০৫ বছর ধরে নবান্নের এই মিশনে চলছে কুমারী পূজা, জেলাজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা
হবিগঞ্জ জেলা প্রতিনিধি · হবিগঞ্জ
প্রকাশ:
ধর্মীয় রীতিনীতি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এদিন যথাসময়ে সজ্জিত আসনে বসিয়ে পূজা করা হয় কুমারী মাকে। এ সময় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তুতিতে মুখরিত হয় চারদিক।
বিজ্ঞাপন
পূজাকে ঘিরে মণ্ডপসহ আশপাশের এলাকা রূপ নেয় উৎসবের আমেজ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পূজায় ভিড় জমায় হাজারো দর্শনার্থী।
কুমারী পূজা উপলক্ষে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ জানায়, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি মাঠে ছিল এসআরবি-আনসার সদস্যরা।
মণ্ডপ এলাকা যানজটমুক্ত রাখতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি বাড়ানো হয় সাদা পোশাকধারী পুলিশের নজরদারি।
হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ জানান, ১০৫ বছর যাবৎ এই মিশনে দুর্গাপূজা ও কুমারী পূজা হয়ে আসছে। তিনি আরও বলেন, পূজায় হবিগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে অনেক দর্শনার্থী আসেন।