আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের নেতৃত্বে বাংলাদেশ, ঢাকায় ফিরলেন স্পিকার

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের নেতৃত্বে বাংলাদেশ, ঢাকায় ফিরলেন স্পিকার

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি সংগঠনটির নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ায়…

তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পাশাপাশি সংগঠনটির নির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ায় এবারের সম্মেলন দেশের সংসদীয় কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।

রোববার (১১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন স্পিকার। তার নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াকে বিমানবন্দরে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান।

গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ। ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে তিনি এ দায়িত্ব নেন। ৩৭টি সদস্যদেশ নিয়ে গঠিত এই আঞ্চলিক গ্রুপের নেতৃত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও সম্পৃক্ততা আরও জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

একই দিন আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। তার এ নির্বাচনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ পরিসরে বাংলাদেশের অংশগ্রহণ আরও সম্প্রসারিত হয়েছে।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদীয় প্রতিনিধি দলে ছিলেন সাঈদ আল নোমান, সরওয়ার জামাল নিজাম, এ.ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের এই অংশগ্রহণ আন্তর্জাতিক সংসদীয় সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন