দেশের আট জেলার বিভিন্ন এলাকায় আজ রাত পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এই সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ এলাকায় আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১২টা থেকে রাত ১২টার মধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনী জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া বিকেল ৩টা থেকে রাত ১২টার মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, দেশের বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। এসব এলাকায় রোদ থাকতে পারে। কোথাও কোথাও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, স্থানীয়ভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। তাই বৃষ্টিপ্রবণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: আবহাওয়াবিদ (Abohawabid) অ্যাপ।








মন্তব্য