আবহমানকাল হতে চলে আসা সমাজ বাস্তবতার গল্প ‘গৃহবন্দী’

আবহমানকাল হতে চলে আসা সমাজ বাস্তবতার গল্প ‘গৃহবন্দী’

সমাজের অত্যন্ত স্পর্শকাতর ও আলোচিত এক বাস্তবতা শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প । শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ভিন্নধর্মী নাটক ‘গৃহবন্দী। নাটকটি আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘স্বপ্ন কানন মাল্টিমিডিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকের…

সমাজের অত্যন্ত স্পর্শকাতর ও আলোচিত এক বাস্তবতা শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প । শরীফ থেকে শরীফা হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে ভিন্নধর্মী নাটক ‘গৃহবন্দী। নাটকটি আগামী বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘স্বপ্ন কানন মাল্টিমিডিয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকের মূল গল্পে দেখা যাবে, একটি পরিবারের একটি ছেলে ছোটবেলা থেকেই মেয়েদের মতো আচরণ করে এবং একসময় সে মেয়ে হয়ে উঠতে চায়; যাদের আমরা সামাজিকভাবে হিজড়া সম্প্রদায় হিসেবে চিনি। একটি ছেলের এই পরিবর্তন চাওয়ার পর তার পরিবার, তার বোনদের এবং বাবা-মায়ের সামাজিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়? সমাজ কী তাকে মেনে নিচ্ছে, নাকি তাকে একঘরে করে দিচ্ছে? সেই টানাপড়েন নিয়েই ‘গৃহবন্দী’র কাহিনি।

নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন মাহফুজ ইসলাম। প্রযোজনা করেছেন ইসমাইল হোসেন। এটি স্বপ্ন কানন মাল্টিমিডিয়া প্রোডাকশনের একটি প্রযোজনা। চিত্রগ্রহণে ছিলেন জয় আকাশ।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেএস রবিন, মাহবুব আল রশিদ খান, উর্মি আহমেদ, কাকা মাসুদ, আকলিমা লিজা, মো. তোফাজ্জল হোসেন, মারিয়া খান, আঁখি আক্তার, মোঘলে আজম, মোহন সরকার, মো. সতেজ চৌধুরীসহ আরও অনেকে।

নাটকটি প্রসঙ্গে পরিচালক মাহফুজ ইসলাম বলেন,  ‘গৃহবন্দী’র আসল গল্প হলো একজন শরীফের শরীফা হয়ে ওঠার গল্প। এটা আমাদের সমাজেরই গল্প। একটি পরিবার যখন এমন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন তাদের সম্মান, ভালোবাসা ও সামাজিক অবস্থান কীভাবে গৃহবন্দি হয়ে পড়ে, আমরা সেটাই তুলে ধরেছি। দর্শক এখান থেকে সমাজের বাস্তব শিক্ষাটা নিতে পারবেন।

অভিনেতা কেএস রবিন বলেন, এমন সাহসী গল্পে কাজ আগে করিনি। গল্পটা আমাদের চোখ খুলে দেবে, আমরা কীভাবে একজন মানুষকে তার পরিচয়ের জন্য বিচার করি।

প্রযোজক ইসমাইল হোসেন বলেন, আমরা চাই দর্শক নাটকটি দেখুক এবং ভাবুক। একটি পরিবারের ভেতরের কষ্টটা বুঝুক। ‘গৃহবন্দী’ সবাইকে ভাবতে বাধ্য করবে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন