গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীকে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। আগামী ১৮ অক্টোবর মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি ডকুমেন্টসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সোমবার( ১২ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক চিঠিতে শুনানিতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, দৈনিক কালবেলা পত্রিকায় গত ০৬-০৯-২০২৬ তারিখে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে প্রকাশিত ‘জালিয়াতির জাল বুনে খালেকুজ্জামানের রাজত্ব’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে বক্তব্য প্রয়োজন।
দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত ‘জালিয়াতির জাল বুনে খালেকুজ্জামানের রাজত্ব’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করছে। তদন্তের স্বার্থে প্রকাশিত প্রতিবেদনের তথ্য, সংশ্লিষ্ট সূত্র এবং প্রতিবেদনের বিষয়ে আপনার বক্তব্য ও প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
আগামী ১৮ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য শুনানিতে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মো.আব্দুল মতিন এর অফিস কক্ষে (কক্ষ নং- ২০৯, ২য় তলা, ভবন-০৫) প্রয়োজনীয় তথ্য/ডকুমেন্টসহ আপনাকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।






মন্তব্য