ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী

ডিনার ডেটের ছবি প্রকাশ করে নেটিজেনদের ট্রলের শিকার কাঞ্চন-শ্রীময়ী

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে স্ত্রীকে সময় দেওয়ার পাশাপাশি সংসার ও সন্তানদের দেখাশোনায় সহযোগিতা করেন কাঞ্চন মল্লিক। ব্যস্ততার মধ্যেও স্ত্রীকে বিশেষ অনুভূতি দিতে কার্পণ্য করেন না তিনি। সন্তানদের বাড়িতে রেখে মাঝেমধ্যে…

দ্বিতীয় সন্তানের জন্মের পর দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটছে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। অন্যদিকে স্ত্রীকে সময় দেওয়ার পাশাপাশি সংসার ও সন্তানদের দেখাশোনায় সহযোগিতা করেন কাঞ্চন মল্লিক। ব্যস্ততার মধ্যেও স্ত্রীকে বিশেষ অনুভূতি দিতে কার্পণ্য করেন না তিনি।

সন্তানদের বাড়িতে রেখে মাঝেমধ্যে নিজেদের মতো করে সময় কাটান এই দম্পতি। কিছুদিন আগে ‘দাদাগিরি’র মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এবার নিরিবিলিতে ডিনার ডেটে গিয়ে একান্ত সময় কাটালেন কাঞ্চন ও শ্রীময়ী।

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শ্রীময়ী। প্রথম ছবিতে কাঞ্চনের ঠোঁটে চুমু দিতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে স্ত্রীর হাত ধরে রয়েছেন কাঞ্চন। পাশাপাশি ডিনারে খাওয়া বিভিন্ন পদের ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। ব্যস্ততার মধ্যেও স্ত্রীর ছোট ছোট আবদার পূরণে কাঞ্চনের আগ্রহ ছবিগুলোতে ফুটে উঠেছে।

ছবিগুলোর ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘আমার আত্মা আর তোমার আত্মা চিরকালের জন্য জড়িয়ে গিয়েছে।’

তবে দম্পতির ভালোবাসার মুহূর্তের ছবিগুলো ঘিরে প্রশংসার পাশাপাশি ট্রলও করেছেন নেটিজেনদের একাংশ। বরাবরের মতো এবারও কাঞ্চনের বয়স নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য দেখা গেছে। একজন লিখেছেন, ‘দাদু আর নাতনী, বেস্ট জোরি অফ দা ইয়ার।’ আরেকজনের মন্তব্য, ‘কাকেরও শখ হয় মাঝে মাঝে ময়ূর হতে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘কাঞ্চন দাদু তোমার শেষ শ্রীময়ী দিদি সবে শুরু।’ এ ধরনের মন্তব্যে ভরে উঠেছে তাঁদের পোস্টের কমেন্ট বক্স।

এদিকে খুব শিগগিরই বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে একাধিক বাংলা সিনেমা। এর মধ্যে দুটি ছবিতে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক। শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছাড়াও দেব-শুভশ্রীর আগামী সিনেমা ‘দেশু ৭’-এ দেখা যাবে তাঁকে। সম্প্রতি ছবিটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন এই অভিনেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন