বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ঢাবি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এরই মধ্যে গণমাধ্যমকে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের পরলোকগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক, মুক্তিযুদ্ধের বীর সৈনিক এবং অসাম্প্রদায়িক চেতনার অন্যতম কণ্ঠস্বর। দেশ, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।








মন্তব্য