‘তুমি কি আমার শেষ ৭ মিনিট হবে?’, নন্দিনীকে প্রোপোজ রাজবীরের

‘তুমি কি আমার শেষ ৭ মিনিট হবে?’, নন্দিনীকে প্রোপোজ রাজবীরের

চলতি বিগ বস বাংলার ঘরে জমে উঠেছে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক। কয়েক দিন ধরে নজর কাড়া ঘনিষ্ঠতার পর এবার রান্নাঘরে গিয়ে নন্দিনীকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছেন রাজবীর। লাক্সারি বাজেট টাস্ক চলাকালে বিরতির সময় নন্দিনী যখন রান্নাঘরে ছিলেন, তখন একটি চিরকুট…

চলতি বিগ বস বাংলার ঘরে জমে উঠেছে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক। কয়েক দিন ধরে নজর কাড়া ঘনিষ্ঠতার পর এবার রান্নাঘরে গিয়ে নন্দিনীকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছেন রাজবীর।

লাক্সারি বাজেট টাস্ক চলাকালে বিরতির সময় নন্দিনী যখন রান্নাঘরে ছিলেন, তখন একটি চিরকুট হাতে সেখানে হাজির হন রাজবীর। চিঠির বিষয়টি জানিয়ে তিনি বলেন, ‘লাভ লেটার লিখেছি। সবার সামনে পড়ব।’ নন্দিনীর কাছ থেকে সায় পেয়ে তিনি সেই চিঠি পড়তে শুরু করেন।

রাজবীর তার চিঠিতে বলেন, ‘নন্দিনী, আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা তুমি। যেদিনই তোমাকে দেখেছিলাম সেদিনই বুঝেছিলাম যে আমাদের মধ্যে কিছু একটা কানেকশন রয়েছে। কিন্তু কখনও ভাবিনি যে আমরা একে অন্যের প্রেমে পড়ব। কিন্তু কথাতেই তো আছে, ঈশ্বরের অঙ্গুলিহেলন ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। হয়তো আমাদের লাভ স্টোরি ঈশ্বরের লেখা, যে একদিন একটা ছেলে বিগ বসে আসবে আর রাজনন্দিনীর গল্পের শুরু হবে। ওই মিষ্টি লাভ স্টোরির শুরু হবে যা একটা ঝগড়ার মাধ্যমে শুরু হবে। আমাদের এই টম অ্যান্ড জেরির সম্পর্ক যেন আমার চুল সাদা হয়ে যাওয়া পর্যন্ত চলতে থাকে। তুমি কি আমার শেষ ৭ মিনিট হবে?’

রাজবীরের বার্তা শুনে আবেগে আপ্লুত নন্দিনী তাকে জড়িয়ে ধরে ‘আই লাভ ইউ’ বলেন ও চুমু খান। নিজের জীবনে প্রথমবার কারও জন্য এমন চিঠি লিখলেন বলে জানান রাজবীর। প্রতিযোগীদের এই কেমিস্ট্রি ও একে অপরের প্রতি যত্নশীল মনোভাব দর্শকরা বেশ উপভোগ করছেন।

সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় গত ৩০ আগস্ট থেকে শুরু হওয়া বিগ বস বাংলা এবার বেশ জমে উঠেছে। শুরুতেই প্রতিযোগী হিসেবে যুক্ত ছিলেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল ও দীপেন্দু বিশ্বাস।

অনিন্দ্য সেনগুপ্ত প্রতিযোগিতা থেকে বিদায় নিলে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঘরে আসেন রাজবীর দে। পরবর্তীতে দ্বিতীয় ওয়াইল্ড কার্ড নিয়ে যুক্ত হন জীতু কামাল। ইতিমধ্যে জয়িতা চ্যাটার্জি বাদ পড়েছেন খেলা থেকে। তার পর এলিমিনেট হন অ্যালেক্সজান্দ্রা টেলর ও সায়ক চক্রবর্তী। গত সপ্তাহে বিদায় নিয়েছেন সোহিনী পাল এবং নতুন সদস্য অনুষ্কা ঘরে প্রবেশ করেন। তবে গত রবিবারের পর্বে কেউ বাদ যাননি। চলতি সপ্তাহের মাঝামাঝি দীপেন্দু বিশ্বাস ও রবিবারে অনুষ্কা বাদ পড়েন। সবশেষ সোমবার শারীরিক অসুস্থতার দরুন প্রতিযোগিতা ছেড়েছেন ঝিলম।

সূত্র: আজকাল

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন