তেলপাম্প মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তেলপাম্প মালিক সমিতির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত



চুয়াডাঙ্গা'র পুলিশ সুপার  আব্দুল্লাহ্ আল-মামুন এর সাথে তেলপাম্প মালিক সমিতির  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১০.০৯.২০২২  তারিখ সকাল ১১:০০ ঘটিকায়  পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার  চুয়াডাঙ্গা জেলার সকল ফিলিং স্টেশনের মালিক ও জ্বালানী তেল ব্যবসায়ী নেতৃবৃন্দের জ্বালানী তেলের সংকট নিরসন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখা ও নিরাপত্তা সংক্রান্ত নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেন। এ লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

 উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন  আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা,  ফকরুল আলম, টিআই (প্রশাসন), সদর ট্রাফিক, চুয়াডাঙ্গা।

পত্রিকা একাত্তর / তারিকুর রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন