পূজার আনন্দেই বড় ধাক্কা, অজয়-কাজলের পরিবারে অঘটন!

পূজার আনন্দেই বড় ধাক্কা, অজয়-কাজলের পরিবারে অঘটন!

যখন দুর্গাপূজার আনন্দে মেতে রয়েছেন কাজল, আর ‘দৃশ্যম-৩’ ছবির ব্যস্ততার ফাঁকে উৎসবের আমেজে রয়েছেন অজয় দেবগণ, ঠিক তখনই এক বড় বিপদের মুখে পড়তে হলো এই তারকা দম্পতিকে। মহা সপ্তমীর সকালেই হাতুড়ির ঘায়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের মুম্বাইয়ের জুহুর বাংলোর একটি…

যখন দুর্গাপূজার আনন্দে মেতে রয়েছেন কাজল, আর ‘দৃশ্যম-৩’ ছবির ব্যস্ততার ফাঁকে উৎসবের আমেজে রয়েছেন অজয় দেবগণ, ঠিক তখনই এক বড় বিপদের মুখে পড়তে হলো এই তারকা দম্পতিকে। মহা সপ্তমীর সকালেই হাতুড়ির ঘায়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের মুম্বাইয়ের জুহুর বাংলোর একটি অংশ।

জানা গেছে, মুম্বাইয়ের জুহুর কাপোল কো অপারেটিভ হাউজিং সোসাইটিতে অবস্থিত অজয় দেবগণের এই বাংলোটির আয়তন প্রায় ৭ হাজার ৮০২ বর্গফুট। সম্প্রতি বাড়িটির ভেতরে বিভিন্ন সংস্কার ও নতুন নির্মাণের কাজ চালানো হচ্ছিল। তবে বৃহন্মুম্বই পৌরসভার দাবি, কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই এই অবৈধ নির্মাণকাজ করা হচ্ছিল। গত ১০ সেপ্টেম্বর এই বিষয়ে অভিনেতাকে একটি নোটিস পাঠানো হয়েছিল। সেখানে অবিলম্বে কাজ বন্ধ করে প্রয়োজনীয় কাগজপত্র পৌরসভায় জমা দিতে বলা হলেও সেই নির্দেশ আমলে নেননি অভিনেতা। নিয়ম ভেঙে কাজ চালিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত শনিবার পৌরকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতুড়ির ঘায়ে সেই অবৈধ অংশ ভেঙে দেন।

এর আগে মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন করার অভিযোগে বিতর্কে জড়িয়েছিলেন অজয় দেবগণ। ওই ঘটনায় শাহরুখ খান ও টাইগার শ্রফও বিপাকে পড়েছিলেন। মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডে তাদের নোটিস পাঠিয়ে চুক্তিপত্র, প্রচারের বিবরণ ও আর্থিক লেনদেনের সমস্ত তথ্য তলব করেছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার নিজের বাংলোর অবৈধ নির্মাণ নিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়লেন এই জনপ্রিয় অভিনেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন