বিক্ষোভে যোগ দেওয়ায় ইমরানকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

বিক্ষোভে যোগ দেওয়ায় ইমরানকে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ

বলিউড অভিনেতা-পরিচালক আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। বিদেশি নাগরিক হয়েও বিক্ষোভে অংশ নেওয়ায় আগামী ২৮ অক্টোবরের মধ্যে ‘দিল্লি বেলি’ অভিনেতাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

বলিউড অভিনেতা-পরিচালক আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। বিদেশি নাগরিক হয়েও বিক্ষোভে অংশ নেওয়ায় আগামী ২৮ অক্টোবরের মধ্যে ‘দিল্লি বেলি’ অভিনেতাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে বান্ধবী লেখা ওয়াশিংটন ও বোন জায়েন মেরি খানসহ বিক্ষোভে যোগ দিয়েছিলেন ইমরান। সেখান থেকে আটকের কয়েক ঘণ্টা পর অবশ্য ছাড়া পেয়ে যান। 

সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ইমরানকে দেশ ছাড়তে বলেছে মুম্বাই পুলিশ। কিন্তু কেন তাকে এই নির্দেশ দিল পুলিশ, এ নিয়ে চলছে আলোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল সূত্রের খবর, ইমরান ইমিগ্রেশন অ্যাক্ট লঙ্ঘন করেছেন। বিদেশি হয়েও, দেশে অভ্যন্তরীণ বিষয়ে তিনি আন্দোলনে যোগ দিয়েছেন। তাই তাকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় না হয়েও তিনি আন্দোলনে যোগ দিয়েছেন, সেই কারণেই এই পদক্ষেপ করেছে মুম্বই পুলিশ। দাবি করা হয় তিনি আমেরিকার নাগরিক। তার কাছে ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ড রয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড়পর্দায় ফিরতে চলেছিলেন অভিনেতা ইমরান খান। তার আগামী সিনেমা ‘অধুরে হাম অধুরে তুম’ চলতি বছরের ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর ওটিটিতে আসছে এই ছবি। কিন্তু সিনেমা মুক্তির আগেই তাকে দেশ ছাড়তে বলা হলো।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন