মসজিদে বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা ও রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ

মসজিদে বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা ও রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ

দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন এবং মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (৬ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির…

দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন এবং মসজিদে রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এর সভাপতিত্ব করেন।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর, হজ্ব ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১৮০ দিনের কর্মপরিকল্পনা: বাস্তবায়ন অগ্রগতি, জনবল, বাজেট, দপ্তর সংস্থাসমূহের ভিশন, মিশন, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে অবহিত করা হয়। 

বৈঠকে দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন করা, মসজিদে রুফটপ সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণ, সরকারি খরচে যে সকল ব্যক্তি হজ্বে যান তার একটি নীতিমালা প্রণয়ন করা এবং ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একই হাসপাতাল ও মিশনে বহুদিন যাবৎ কর্মরত ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীরা মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ‌্যে দ্রুত বদলি করার জন্য বৈঠকে সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটি সদস্য আজহারুল ইসলাম মান্নান, মো. জাহিদুর রহমান, নুরুল আমিন, সূবর্না সিকদার, মো. নুরুল আমীন, মোহাম্মদ আবুল হাসান এবং মুহাম্মাদ আব্দুল খালেক অংশগ্রহণ করেন।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধানরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন