যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকাসহ আশপাশের আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে, হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টার মধ্যে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় এমন সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে। এদিন দুপুর পর্যন্ত ঢাকা…

রাজধানী ঢাকাসহ আশপাশের আকাশে মেঘের আনাগোনা বাড়তে পারে, হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টার মধ্যে রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় এমন সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

এদিন দুপুর পর্যন্ত ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত কমতে পারে।

এছাড়া দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন