গাছের ডালপালা কাটা ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ তথ্যটি জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন আগ্রান ও পারকোল এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
যদিও কাজের অগ্রগতি ও বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে।
উল্লেখ্য, সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।






মন্তব্য