সাত দিনে বিশ্বব্যাপী ৩৮৩ কোটি রুপি আয়, বক্স অফিসে নতুন রেকর্ড ‘দৃশ্যম থ্রি’র

সাত দিনে বিশ্বব্যাপী ৩৮৩ কোটি রুপি আয়, বক্স অফিসে নতুন রেকর্ড ‘দৃশ্যম থ্রি’র

মুক্তির মাত্র সাত দিনের মাথায় বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’। ভারতের বাজারে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির আয়ের রেকর্ড পেছনে ফেলেছে ছবিটি। একই সঙ্গে…

মুক্তির মাত্র সাত দিনের মাথায় বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩’। ভারতের বাজারে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির আয়ের রেকর্ড পেছনে ফেলেছে ছবিটি। একই সঙ্গে এটি অজয় দেবগনের ক্যারিয়ারের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হওয়ার পথেও রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার প্রকাশিত সপ্তম দিনের হিসাব বলছে, ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ ভারতের প্রেক্ষাগৃহে ১৫ হাজার ৭৫৮টি প্রদর্শনী থেকে নিট আয় করেছে ১৩ কোটি রুপি। এতে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৯৪ কোটি ৬০ লাখ রুপি।

বিদেশের বাজারেও ভালো ব্যবসা করছে ছবিটি। সপ্তম দিনে আন্তর্জাতিক বাজার থেকে আয় হয়েছে ৪ কোটি রুপি। এতে বিদেশে মোট আয় দাঁড়িয়েছে ৮৯ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৮৩ কোটি ৬০ লাখ রুপি।

এর আগে শুক্রবার ছবিটি আয় করেছিল ৬২ কোটি রুপি। শনিবার আয় হয় ৫৩ কোটি ৫০ লাখ রুপি এবং রোববার ৬১ কোটি রুপি। মুক্তির প্রথম দিনের আয়ের কাছাকাছি ব্যবসা রবিবারেও ধরে রাখে সিনেমাটি।

সাত দিনের ব্যবসায় ‘দৃশ্যম ৩’ পেছনে ফেলেছে ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমাকে। ‘দৃশ্যম ২’ ভারতের বাজারে মোট ২৪০ কোটি রুপি নিট আয় করেছিল। আর প্রথম ‘দৃশ্যম’-এর আয় ছিল ৬৭ কোটি ১৩ লাখ রুপি।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের ধারণা, চলতি সপ্তাহে বড় কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় ‘দৃশ্যম ৩’-এর ব্যবসা আরও বাড়তে পারে। তার মতে, ছবিটি শুধু ‘দৃশ্যম ২’-এর আয়কেই ছাড়িয়ে যাবে না, অজয় দেবগনের সর্বোচ্চ আয় করা সিনেমা ‘তানহাজি’র রেকর্ডও ভেঙে দিতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তরণ আদর্শ জানান, মঙ্গলবারের মতো বুধবারও সকালের ও দুপুরের প্রদর্শনীতে ছবিটির ব্যবসা কিছুটা ধীর ছিল। তবে সন্ধ্যার পর দর্শক বাড়তে শুরু করে। প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় প্রায় ২৪৩ কোটি রুপিতে পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস দিয়েছিলেন তিনি।

এনডিটিভিতে প্রকাশিত পর্যালোচনায় চলচ্চিত্র সমালোচক শৈবাল চট্টোপাধ্যায় অজয় দেবগন ও জয়দীপ আহলাওয়াতের অভিনয়ের প্রশংসা করেছেন। তার ভাষ্য, অজয় নিজের চরিত্রে প্রত্যাশা পূরণ করেছেন, আর জয়দীপের অভিনয় ছবিতে বাড়তি গভীরতা যোগ করেছে যা দর্শকের মনে দাগ কাটে।

অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত ‘দৃশ্যম ৩’ প্রযোজনা করেছে প্যানোরামা স্টুডিওজ ও স্টার স্টুডিও১৮। এটি ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পরবর্তী কিস্তি। আগের সিনেমাগুলোর মতো এবার গল্পের কৃতিত্ব জিতু জোসেফের নয়। পরিচালক ও সহচিত্রনাট্যকার অভিষেক পাঠকের তৈরি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ছবিটি। মালয়ালম সংস্করণের কাহিনির সঙ্গেও এর সরাসরি যোগসূত্র নেই।

সিনেমাটিতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত।

সূত্র: এনডিটিভি

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন