হযরত শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী

হযরত শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী

ট্রলি সংকট আর লাগেজ পেতে বিলম্বের অভিযোগের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় তিনি বিমানবন্দর পরিদর্শন করেন। ওই সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা…

ট্রলি সংকট আর লাগেজ পেতে বিলম্বের অভিযোগের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় তিনি বিমানবন্দর পরিদর্শন করেন।

ওই সময় মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি যাত্রীদের কাছে বিমান থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং লাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানতে চান।

যাত্রীদের কয়েকজন ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়ে জানান।

যাত্রীদের সঙ্গে কথা বলে মন্ত্রী দ্রুত ট্রলির সংখ্যা বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন। যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন। 

এর আগে বৃহস্পতিবার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে ঘিরে বিমানবন্দরে সৃষ্ট পরিস্থিতি নিয়েও কথা বলেন বিমানমন্ত্রী।

ওই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,‘তারা বেরিয়ে কাস্টমসের ক্লিয়ারেন্সের দিকে না গিয়ে ট্রলির জায়গা দিয়ে বের হতে চেয়েছিলেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালককে মারতে উদ্যত হন এবং একজনকে মেরেছে। এই ঘটনাগুলো অনভিপ্রেত এবং ইচ্ছাকৃত।’

তিনি বলেন, ‘একটি গ্রুপ যারা সরকারের স্বস্তি দেখতে চায় না, অস্থির দেখতে চায় সরকারকে, সেই দলের লোকেরাই তো এই কাজটি করেছে।’ 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন