নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান ও অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। পূর্বঘোষণা ছাড়াই রাত ১২টার পর এসব প্রেসে আকস্মিক পরিদর্শনে যান তিনি।
পরিদর্শন করা প্রেসগুলো হলো- মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।
পরিদর্শনের সময় মন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বইয়ের ছাপার মান, কাগজের গুণগত মান এবং ছাপার কাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে নির্ধারিত মান বজায় রেখে ছাপার কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন শিক্ষামন্ত্রী।
এ ছাড়া পাঠ্যবই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।








মন্তব্য