মাত্র ২ কোটি বাজেটের সিনেমার ৪৩৫ কোটি আয়

মাত্র ২ কোটি বাজেটের সিনেমার ৪৩৫ কোটি আয়

মাত্র ২১ বছর বয়সে ৪৩৫ কোটি টাকার ব্লকবাস্টার সিনেমার প্রযোজক হিসেবে বলিউডে আলোড়ন সৃষ্টি করেছেন অনুপ্রিয়া নাগর। ২ কোটি টাকারও কম বাজেটে তৈরি পৌরাণিক ও ফ্যান্টাসিধর্মী চলচ্চিত্র ‘হনুমান অংশ’ বিশ্বজুড়ে এই বিপুল ব্যবসা করে নতুন মাইলফলক ছুঁয়েছে। সিনেমার অভাবনীয় সাফল্যের…

মাত্র ২১ বছর বয়সে ৪৩৫ কোটি টাকার ব্লকবাস্টার সিনেমার প্রযোজক হিসেবে বলিউডে আলোড়ন সৃষ্টি করেছেন অনুপ্রিয়া নাগর। ২ কোটি টাকারও কম বাজেটে তৈরি পৌরাণিক ও ফ্যান্টাসিধর্মী চলচ্চিত্র ‘হনুমান অংশ’ বিশ্বজুড়ে এই বিপুল ব্যবসা করে নতুন মাইলফলক ছুঁয়েছে।

সিনেমার অভাবনীয় সাফল্যের পর তরুণ এই প্রযোজকের প্রশংসায় মেতেছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত। এত কম বয়সে বড় ক্যানভাসে কাজ করে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ায় তিনি অনুপ্রিয়াকে বিশেষ সাধুবাদ জানান।

ছবির সাফল্য উদ্‌যাপনকালে এক বার্তায় সঞ্জয় দত্ত বলেন, মাত্র ২১ বছর বয়সে বড় পর্দায় এমন একটি বড় স্বপ্নের রূপায়ণ সত্যিই অসাধারণ। এই বয়সে ভারতীয় সংস্কৃতি, পুরাণ ও আধুনিক প্রযুক্তির এত চমৎকার মেলবন্ধন ঘটানোর সাহস ও দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক। বিশ্বজুড়ে ৪৩৫ কোটি টাকার বেশি ব্যবসার এই সাফল্য তার নিষ্ঠা ও সঠিক দূরদর্শিতারই ফল। পুরো টিমের জন্য তিনি গর্বিত বলে জানান।

মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে ‘হনুমান অংশ’। চমৎকার ভিএফএক্স, আবহ সংগীত ও শক্তিশালী চিত্রনাট্যের কারণে সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানছে। বিশেষ করে পৌরাণিক ঐতিহ্যকে আধুনিক উপায়ে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরার বিষয়টি বেশ প্রশংসিত হচ্ছে।

সঞ্জয় দত্তের প্রকাশ্যে প্রশংসা ও ভালোবাসার জবাবে সিনেমার প্রযোজক ও কলাকুশলীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিনোদন জগতে ২১ বছর বয়সী অনুপ্রিয়ার এই সাফল্য এখন অন্যতম চর্চার বিষয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন