বড়হর ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী জয়ী

বড়হর ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী জয়ী

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার( ১৫ জুন)বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী জহুরুল হাসান নান্নু আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৬৬৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৬১১ ভোট। জহুরুল হাসান নান্নুর বিজয়ী হবার বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান,  মোটামুটি…

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার( ১৫ জুন)বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী জহুরুল হাসান নান্নু আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১০ হাজার ৬৬৪ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী শফিকুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৬১১ ভোট।

জহুরুল হাসান নান্নুর বিজয়ী হবার বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান,  মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তবে ভোটের শুরুতে উল্লাপাড়ার সড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বদেলুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় এই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ কিছুটা বিলম্বিত হয় তবে মেশিন পরিবর্তন করার পর কেন্দ্র দুটিতে আবার ভোটগ্রহণ স্বাভাবিক হয় বলে জানান সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারগণ।

পত্রিকা একাত্তর / শাহাদত হোসেন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন