সুন্দরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সবুজের ইন্তেকাল

সুন্দরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সবুজের ইন্তেকাল

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান সবুজ অসুস্থ্য জনিত কারণে বুধবার দিবাগত রাতে পৌরসভাস্থ নিজ বাসাতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে—————–রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। গতকাল বুধবার সকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাযা শেষে তারাপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।…

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান সবুজ অসুস্থ্য জনিত কারণে বুধবার দিবাগত রাতে পৌরসভাস্থ নিজ বাসাতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহে—————–রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। গতকাল বুধবার সকালে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় নামাজে জানাযা শেষে তারাপুর ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাযা নামাজে গাইবান্ধা জেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুনবী টিটুল, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্নাহ, বর্তমান আহবায়ক বাবুল আহমেদসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পত্রিকাএকাত্তর / হযরত বেল্লাল

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন