দেশকে ভারতের কাছে বন্ধক রেখেছে সরকার

দেশকে ভারতের কাছে বন্ধক রেখেছে সরকার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নেতা-কর্মীদের গুম ও খুনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৩রা সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার জুট মিল কর্পোরেশন মাঠে ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব…

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নেতা-কর্মীদের গুম ও খুনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (৩রা সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলার জুট মিল কর্পোরেশন মাঠে ডোমার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হারুন অর রশীদ এমপি।

সমাবেশে হারুন অর রশীদ এমপি বলেন, ‘দীর্ঘ নয় মাস মরণপণ যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কারো দালালি করতে নয়। কারো তাবেদারী করতে এদেশ স্বাধীন করা হয় নাই। কিন্তু আওয়ামী লীগ সরকার আমাদের সোনার বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক রেখেছেন।’

তিনি আরও বলেন, সরকার বড় বড় কথা বলে দেশকে ইউরোপ আমেরিকার সাথে তুলনা করেছিলো। ব্যাপক দুর্নীতি ও অর্থপাচারের কারণে দেশ আজ শ্রীলঙ্কার দিকে যাচ্ছে। ভবিষ্যতে আরো অবনতি হবে। তাই দ্রুত সরকারকে পদত্যাগ করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সরকার উন্নয়নের কথা বলে মুখে ফেনা তুলে। এ উন্নয়নে দেশের কোন উন্নতি না হলেও, আওয়ামী লীগের নেতাদের উন্নতি হয়েছে। তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। শত শত একর জমি তাদের নেতাকর্মীরা দখল করেছে।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন—রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সম্পাদক জহুরুল আলম, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

পত্রিকা একাত্তর/এআরআর

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন