পিস্তল ইয়াবা ও জাল টাকাসহ আটক ১

পিস্তল ইয়াবা ও জাল টাকাসহ আটক ১

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর থেকে আজ বুধবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ এর সময় মেহেদি হাসান শৈশব নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে বরিশাল RAB-8 এর একটি টিম। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান শৈশব পেয়ারপুরের কুদ্দুস মিয়ার ছেলে।   স্থানীয় জনগনের তথ্য অনুযায়ী শৈশব দীর্ঘদিন মাদক, অস্ত্র ও জাল টাকার একটি বড় সিন্ডিকেট…

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর থেকে আজ বুধবার ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ এর সময় মেহেদি হাসান শৈশব নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে বরিশাল RAB-8 এর একটি টিম। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মেহেদী হাসান শৈশব পেয়ারপুরের কুদ্দুস মিয়ার ছেলে।  

স্থানীয় জনগনের তথ্য অনুযায়ী শৈশব দীর্ঘদিন মাদক, অস্ত্র ও জাল টাকার একটি বড় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন। অনেক বার তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালানো হয়েছে। কিন্তু শৈশব সুকৌশলে প্রতিবার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। RAB-8 এর স্পেশাল গোয়েন্দা সংস্থার নজরদারির পরে তথ্য নিশ্চিত হয়ে আজ বরিশাল RAB-8 এর অফিসার মেজর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম মেহেদী হাসান শৈশবকে গ্রেফতার করেন এবং তার থেকে ৭৫৫ পিচ ইয়াবা, ৮১ হাজার জাল টাকার নোট ও ম্যাগাজিনসহ  একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।  

সূত্রে আরো জানাযায়,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক,অস্ত্র ও জাল টাকা বানিজ্য আইনে মামলার প্রস্তুতি চলছে। রাতে আসামীকে বাকেরগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হবে।

পত্রিকা একাত্তর / ইমাম হোসেন রিদয়

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন