আমতলীতে আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা, ৪ যৌনকর্মী আটক

আমতলীতে আবাসিক হোটেলে রমরমা দেহ ব্যবসা, ৪ যৌনকর্মী আটক

আমতলী পৌর শহরের পুরাতন লঞ্চ ঘাট পশ্চিম মাথার ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে চার তরুণীকে আটক করেছে পুলিশ।  সোমবার (১৪ মার্চ) দুপুরে পৌর শহরের পুরাতন লঞ্চ ঘাট পশ্চিম মাথার ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে আমতলী থানা পুলিশ। আটককৃতরা হলেন, কেরানীগঞ্জের আঃ সত্তার মিয়ার মেয়ে মোসাঃ রোজিনা আক্তার নদী (৩০),…

আমতলী পৌর শহরের পুরাতন লঞ্চ ঘাট পশ্চিম মাথার ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে চার তরুণীকে আটক করেছে পুলিশ। 
সোমবার (১৪ মার্চ) দুপুরে পৌর শহরের পুরাতন লঞ্চ ঘাট পশ্চিম মাথার ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করে আমতলী থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কেরানীগঞ্জের আঃ সত্তার মিয়ার মেয়ে মোসাঃ রোজিনা আক্তার নদী (৩০), বাকেরগঞ্জের ডাবরকাঠী গ্রামের রায়হান এর স্ত্রী মোসাঃ নুপুর (৩৮), খুলনার সোনাডাঙ্গা নিরালা এলাকার মোস্তাফিজ এর স্ত্রী মোসাঃ আছিয়া (২২), বরগুনা পাথরঘাটা কাকচিড়া হাওলাদার বাড়ির শাহজাহান হাওলাদার এর স্ত্রী ময়না (১৯)।
গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এস আই মিলন মিয়ার নেতৃত্বে ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। হোটেলের বিভিন্ন কক্ষ থেকে চারজন যৌনকর্মীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা ও খরেদ্দার পালিয়ে যায়।

এ বিষয়ে ইসলামিয়া হোটেল মালিক হাবিবের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম মিজানুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে থানায় ২৯০ ধারায় মামলা করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
পত্রিকা একাত্তর/ মোঃ মনিরুল ইসলাম 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন