বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের পা‌শে থাকার অ‌ঙ্গিকার মাহবুবা-মত‌লেব তালুকদার ফাউ‌ন্ডেশ‌নের

বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের পা‌শে থাকার অ‌ঙ্গিকার মাহবুবা-মত‌লেব তালুকদার ফাউ‌ন্ডেশ‌নের

বার বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের আর্থ সামা‌জিক উন্নয়‌নে পা‌শে থাকার অঙ্গীকার কর‌লেন, মাহবুবা – মত‌লেব তালুকদার ফাউ‌ন্ডেশন। ২৬ মার্চ বিকা‌লে ভোলার বোরহানউ‌দ্দি‌নে ফাউ‌ন্ডেশ‌নের আ‌য়োজ‌নে বীর মু‌ক্তি‌যোদ্ধা ও শহীদ মু‌ক্তি‌যোদ্ধা প‌রিবার‌কে সংবর্ধনা অনুষ্ঠা‌নে এ ঘোষণা দেন প্রতিষ্ঠান‌টি। জানাযায়, ২০১৮ সা‌লে বোরহানউ‌দ্দিন উপ‌জেলা সদ‌রে প্রতিষ্ঠান‌টি আত্নপ্রকা‌শের পর থে‌কে শত শত দ‌রিদ্র মেথাবী ছাত্র-ছাত্রী‌দের লেখা পড়ায় আ‌র্থিক সাহায‌্য, বাল‌্য বিবাহ…

বার বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের আর্থ সামা‌জিক উন্নয়‌নে পা‌শে থাকার অঙ্গীকার কর‌লেন, মাহবুবা – মত‌লেব তালুকদার ফাউ‌ন্ডেশন। ২৬ মার্চ বিকা‌লে ভোলার বোরহানউ‌দ্দি‌নে ফাউ‌ন্ডেশ‌নের আ‌য়োজ‌নে বীর মু‌ক্তি‌যোদ্ধা ও শহীদ মু‌ক্তি‌যোদ্ধা প‌রিবার‌কে সংবর্ধনা অনুষ্ঠা‌নে এ ঘোষণা দেন প্রতিষ্ঠান‌টি।
জানাযায়, ২০১৮ সা‌লে বোরহানউ‌দ্দিন উপ‌জেলা সদ‌রে প্রতিষ্ঠান‌টি আত্নপ্রকা‌শের পর থে‌কে শত শত দ‌রিদ্র মেথাবী ছাত্র-ছাত্রী‌দের লেখা পড়ায় আ‌র্থিক সাহায‌্য, বাল‌্য বিবাহ প্রতি‌রোধ, অসহায় দ‌রিদ্র মানু‌ষের পা‌শে দাঁড়া‌নো, দ‌রিদ্র পিতা- মাতার ছে‌লে- মে‌য়ের বি‌য়ে দেয়া সহ অসংখ‌্য সামা‌জিক কার্যক্রমে অগ্রনী ভু‌মিকা পালন কর‌ছেন তারা। এরই ধারাবা‌হিকতায় ২৬ মার্চ আ‌য়োজন ক‌রেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা ও শহীদ প‌রিবার‌কে সংবর্ধনা ও উপহার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠা‌নে বীর মু‌ক্তি‌যোদ্ধা ও সহীদ প‌রিবার‌রে আর্থ সামা‌জিক উন্নয়‌নে পা‌শে থাকার অ‌ঙ্গিকার ক‌রেন প্রতিষ্ঠান‌টি। 

অনুষ্ঠা‌নে বীর মু‌ক্তি‌যোদ্ধা শাহাজাদা তালুকদা‌রের সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন, ভোলা-২ আস‌নের সসদ সদস‌্য আলহাজ্ব আলী আজম মুকুল, উপ‌জেলা চেয়ারম‌্যান আবুল কাল, পৌর মেয়র র‌ফিকুল ইসলাম, উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার সাইফুর রহমান, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান রা‌সেল আহ‌মেদ মিয়া, ও‌সি শা‌হিন ফ‌কির, মু‌ক্তি‌যোদ্ধাগণ, মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমা‌ন্ডের সভাপ‌তি দিন ইসলাম রু‌বেল, ব‌্যবসায়ী মাঈনুল হক প্রমূখ।
পত্রিকা একাত্তর / নিয়াজ মাহমুদ জয় 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন