বোরহানউদ্দিনে ফকির কান্দি ছাত্র ফোরামের ঈদ পূর্ণমিলনী

বোরহানউদ্দিনে ফকির কান্দি ছাত্র ফোরামের ঈদ পূর্ণমিলনী

ভোলার বোরহানউদ্দিনে সেচ্ছাসেবী সংগঠন ফকির কান্দি ছাত্র ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে পাঁচটায় দালালপুর ফকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেচ্ছাসেবী সংগঠন ফকির কান্দি ছাত্র ফোরামের সভাপতি এম জে জুয়েল-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান…

ভোলার বোরহানউদ্দিনে সেচ্ছাসেবী সংগঠন ফকির কান্দি ছাত্র ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে পাঁচটায় দালালপুর ফকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেচ্ছাসেবী সংগঠন ফকির কান্দি ছাত্র ফোরামের সভাপতি এম জে জুয়েল-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃত্তা করেন, ভোলা জেলা সমিতির ঢাকা উত্তরার সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসাইন হাওলাদার, ভোলা জেলা সমিতির চট্রগ্রামের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরাজী, টবগী ইউপি সদস্য হুমায়ুন কবির সহ অনেকে।

সেচ্ছাসেবী সংগঠন ফকির কান্দি ছাত্র ফোরামের সভাপতি এম জে জুয়েল জানান, উপজেলার টবগী ইউনয়নের ফকিরকান্দি গ্রামের একঝাঁক তারুণ্যের ওই সংগঠনটি ২০১৯ সাল প্রতিষ্ঠা পায়। এরপর থেকে সংগঠনের পক্ষ থেকে গরীব অসহায়দের মানবিক সহায়তা, শিক্ষাবৃত্তি, প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা, গুণীজনদের সংবর্ধণা ও বয়ষ্কদের শিক্ষা ব্যবস্থার চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, দালালপুর ফকির কান্দিকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই হচ্ছে ওই সংগঠনের লক্ষ।

পত্রিকাএকাত্তর / নিয়াজ মাহমুদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন