মোরেলগঞ্জ সরকারি কলেজে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বৃক্ষরোপণ

মোরেলগঞ্জ সরকারি কলেজে রোভার স্কাউট গ্রুপের আয়োজনে বৃক্ষরোপণ

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে আজ মঙ্গলবার  (২-আগস্ট,২০২২) বাংলাদেশ স্কাউটস বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ রোভার স্কাউটস  এর উদ্যোগে বৃক্ষরোপণ (বৃক্ষ সংগ্রহ, রোপণ ও পরিচর্যা) কর্মসূচি পালন  করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের  অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞান বিভাগের অবঃপ্রভাষক জনাব স্বপন কুমার…

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার সরকারী সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে আজ মঙ্গলবার  (২-আগস্ট,২০২২) বাংলাদেশ স্কাউটস বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল কলেজ রোভার স্কাউটস  এর উদ্যোগে বৃক্ষরোপণ (বৃক্ষ সংগ্রহ, রোপণ ও পরিচর্যা) কর্মসূচি পালন  করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের  অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞান বিভাগের অবঃপ্রভাষক জনাব স্বপন কুমার ডাকুয়া, সহকারী অধ্যাপক, রোভার সম্পাদক মোঃ জাকির হোসেন রিয়াজ।

শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম শহীদুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বখতিয়ার হোসেন, রোভার ও গার্ল- ইন-রোভারবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বনজ, ফলদ ও ওষধি গাছ রোপন করা হয়। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই স্লোগান কে সামনে রেখে পালিত হয় এই বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২।

পত্রিকাএকাত্তর / নাজমুল

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন