জাতীয় অনলাইন প্রেস ক্লাব বগুড়ার নন্দীগ্রাম উপজেলা শাখার ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন করা হয়েছে। কমিটিতে রাজু আহমেদ লিটনকে (তাজা খবর) সভাপতি ও আব্দুল আহাদকে (দৈনিক লাখোকন্ঠ) সাধারণ সম্পাদক করা হয়।
রোববার বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে ক্যাফে এফএনএফ চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ক্লাবের সাধারণ সভায় এ কমিটি ঘোষণা দেন জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকসুদ আলম হাওলাদার।
এরআগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক মুক্তজমিন-তাজা খবর পত্রিকার সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।
জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও তাজা খবর-এর বার্তা প্রধান নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, জেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী রহমান, প্রচার সম্পাদক আশিক রহমান, শেরপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাহের, সাংবাদিক আমিনুল ইসলাম জুয়েল প্রমুখ।
অনলাইন প্রেসক্লাব নন্দীগ্রাম উপজেলা শাখার নতুন কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি তানসেন আলী মন্টু, সহ সভাপতি রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খান, সহ সাংগঠনিক সম্পাদক জেএফ খায়রুল, দপ্তর সম্পাদক হাফছা খাতুন, প্রচার সম্পাদক আব্দুল করিম, সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, অর্থ সম্পাদক কামরুজ্জামান ফারুক ও সদস্য আবু তাহের, অসীম কুমার, আব্দুল গফুর।
পত্রিকাএকাত্তর / আব্দুল আহাদ







মন্তব্য