মর্গেজ ওয়ার্ল্ড ব্যাংকের লোন অফিসার কোম্পানীগঞ্জের কৃতিসন্তান

মর্গেজ ওয়ার্ল্ড ব্যাংকের লোন অফিসার কোম্পানীগঞ্জের কৃতিসন্তান

মার্কিন যুক্তরাষ্ট্রের  মরগেজ ওয়ার্ল্ড ব্যাংকের লোন অফিসার হলেন, এ্যাংকর ট্রাভেলসের প্রেসিডেন্ট এবং সিই ও,  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান এ এস এম মাঈন উদ্দিন পিন্টু। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ২ বারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ও চরহাজারী ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আবু ছায়েদ সাহেবের সন্তান ও চরহাজারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এ জেড এম মহি…

মার্কিন যুক্তরাষ্ট্রের  মরগেজ ওয়ার্ল্ড ব্যাংকের লোন অফিসার হলেন, এ্যাংকর ট্রাভেলসের প্রেসিডেন্ট এবং সিই ও,  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান এ এস এম মাঈন উদ্দিন পিন্টু।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ২ বারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ও চরহাজারী ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আবু ছায়েদ সাহেবের সন্তান ও চরহাজারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগের বড় ভাই এবং আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এম মাঈন উদ্দিন পিন্টু 

এ এস এম মাঈন উদ্দিন পিন্টু  ১৯৭৮ সালের পহেলা জানুয়ারী  কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নে জম্ম গ্রহণ করেন।তিনি চরহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় তারপর ঢাকা সিটি কলেজে এইচএসসি তারপর রসায়ন শাস্ত্রে অনার্স এবং মাস্টার্স পড়ালেখা  করেন।

এ এস এম মাঈন উদ্দিন পিন্টু  তার  পিতা  মরহুম আবু ছায়েদ চেয়ারম্যানের স্মৃতি জাগরত রাখার পাশাপাশি এলাকার মানুষদের অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসা ও সভ্যতায় সজিব করে তোলার লক্ষ্যে স্থানীয় সুধী জনদের নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন আবু ছায়েদ জাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশন অত্র এলাকার মানুষের মৌলিক অধিকার ও সমাজসেবার ক্ষেত্রে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

পত্রিকাএকাত্তর / আবু সাঈদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন