চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স পরিদর্শনে নবাগত পুলিশ সুপার

নবাগত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন গত ২২.০৮.২০২২ তারিখ  চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন।  ২৪.০৮.২০২২ খ্রিঃ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার অস্ত্রগার, রিজার্ভ অফিস, আরআই  অফিস, মেস, ফোর্সের ব্যারাক, রেশন স্টোর,…

নবাগত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন গত ২২.০৮.২০২২ তারিখ  চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন।  ২৪.০৮.২০২২ খ্রিঃ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স পরিদর্শন করেন।

এসময় জেলা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার অস্ত্রগার, রিজার্ভ অফিস, আরআই  অফিস, মেস, ফোর্সের ব্যারাক, রেশন স্টোর, যানবহন শাখা, পুলিশ হাসপাতাল, লাইব্রেরি, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর পরিদর্শন করতঃ সংশ্লিষ্ট অফিসার ফোর্সের সাথে কুশল বিনিময় করেন।

এসময় পুলিশ সুপার  পুলিশ মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।

পত্রিকাএকাত্তর / তারিকুর রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন