বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা জেলায় সভা ও মতবিনিময়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চুয়াডাঙ্গা জেলায় সভা ও মতবিনিময়

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে পুলিশ সুপার  উপস্থিত পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের পক্ষ থেকে নিজেদের সর্বোচ্চ সেবা…

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে পুলিশ সুপার  উপস্থিত পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের পক্ষ থেকে নিজেদের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে সদা প্রস্তুত থাকবেন মর্মে আশ্বস্ত করেন। 

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন  মোঃ আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),  আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পত্রিকাএকাত্তর / তারিকুর রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন