জবিতে ৩দিন ব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন

জবিতে ৩দিন ব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৩দিন ব্যাপী (৫, ৭ এবং ১৪ সেপ্টেম্বর) বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর শুরু হয়েছে। 'আমাদের সিনেমা' শিরোনামে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।  এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।   উল্লেখ্য আজ…

জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৩দিন ব্যাপী (৫, ৭ এবং ১৪ সেপ্টেম্বর) বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর শুরু হয়েছে। 'আমাদের সিনেমা' শিরোনামে বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।  এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খান উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য আজ ৫ সেপ্টেম্বর সকাল ১১ টায় ‘শিমু’ ও দুপুর ১ টায় ‘রাত জাগা ফুল’, আগামী ৭ সেপ্টেম্বর ১০ টায় ‘গন্ডি’ ও দুপুর ১ টায় ‘নোনা জলের কাব্য’ এবং আগামী  ১৪ সেপ্টেম্বর সকাল ১০ টায় ‘অলাতচক্র’ ও ১২ টায় ‘পরান’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

পত্রিকা একাত্তর / অশ্রু মল্লিক

 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন