বাগেরহাট, ০৮ সেপ্টেম্বর ২০২২: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২২ উপলক্ষে সচতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট’র আয়োজনে এবং সনাকের বিদ্যালয় কেন্দ্রিক অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর সহযোগিতায় অদ্য ০৮ সেপ্টেম্বর ২০২২ বেলা ১২টায় বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় মিলায়তনে এক দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার আলী মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক সদস্য এফ. এম. মোস্তাফিজুল হক, মোরশেদুর রহমান, ফিরোজা নাসরির ডলি, এসএমসি সদস্য এস. এম. আবু বকর সিদ্দিক, সহকারি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মুখোপাধ্যায়, এসিজি সমš^য়কারী মো. জাহাঙ্গীর হাসান প্রমুখ।
কুইজ প্রতিযোগিতায় অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মেধা তালিকা অনুসারে দশজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
পত্রিকাএকাত্তর / আবু তালেব







মন্তব্য