নড়াইলে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন পালিত

নড়াইলে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন পালিত

নড়াইলে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন পালন উপলক্ষে শহরের চৌরাস্তা অফিসে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ,সদস্য সচিব শিকদার হাদিউজ্জামান হাদি, যুগ্ন আহবায়ক লিয়াকত হোসেন হেকমত,সদর উপজেলা সভাপতি আবু সাইদ মেম্বর,সাধারন সম্পাদক…

নড়াইলে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন পালিত হয়েছে।
জন্মদিন পালন উপলক্ষে শহরের চৌরাস্তা অফিসে কেক কাটা, আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ,সদস্য সচিব শিকদার হাদিউজ্জামান হাদি, যুগ্ন আহবায়ক লিয়াকত হোসেন হেকমত,সদর উপজেলা সভাপতি আবু সাইদ মেম্বর,সাধারন সম্পাদক বদরুজ্জামান বদর,জেলা যুবসংহতির সভাপতি কাজী শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার,জাতীয় ছাত্রসমাজ জেলা শাখার আহবায়ক তুহিন আরাফাত,সদস্য সচিব সাহারিয়ার পারভেজ ইমন,জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তাহাজ্জত হোসেন, সাধারন সম্পাদক সাফায়েত হোসেন সাফাসহ দলীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ্য জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজের সুস্থ্যতার দোয়া দোয়া করেন নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর/ হাফিজুল নিলু

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন