বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা অনুষ্ঠিত

বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গণসংবর্ধনা অনুষ্ঠিত

নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের গণসংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (৩০শে মার্চ) রাত ৯টায় উপজেলার বোড়াগাড়ি হাটে ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এতে সভাপতিত্ব করেন—৭নং বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…

নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের গণসংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৩০শে মার্চ) রাত ৯টায় উপজেলার বোড়াগাড়ি হাটে ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীর আয়োজনে অনুষ্ঠিত গণসংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। এতে সভাপতিত্ব করেন—৭নং বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন।

ইমন হাসানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বোড়াগাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনছুর আলী সহ পরিষদের অন্যান্য সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।

আলোচনা সভা ও গণসংবর্ধনা শেষে স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
পত্রিকা একাত্তর/রিশাদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন