বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পেলো সঞ্জয় ট্রাস্টের ঈদ উপহার

বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পেলো সঞ্জয় ট্রাস্টের  ঈদ উপহার

ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সদরে অবস্থিত হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের চত্বরে  শিক্ষার্থীর মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসী  সঞ্জয় কুমার সাহার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।  ঈদ উপহার অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও সঞ্জয় ট্রাস্টের উপজেলা সমন্বয়ক…

ঝিনাইদহের হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সদরে অবস্থিত হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের চত্বরে  শিক্ষার্থীর মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসী  সঞ্জয় কুমার সাহার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।
 ঈদ উপহার অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি ও সঞ্জয় ট্রাস্টের উপজেলা সমন্বয়ক  মোঃ মানোয়ার হোসেন । তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক। তিনি সর্বদায় প্রতিবন্ধীদের পাশে আছেন।সঞ্জয় ট্রাস্ট  ও আমার প্রতিষ্ঠান সাধ্যমত প্রতিবন্ধীদের পাশে থাকবো। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হরিনাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মোঃ আমিরুল ইসলাম,হরিণাকুন্ডু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব এম আহসান হাবীব, হরিণাকুন্ডু প্রিয়নাথ স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক জনাব গদাধর জোয়াদ্দারসহ উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম সহ ট্রাস্টের কর্মি স্বেচ্ছাসেবকবৃন্দ।
পত্রিকা একাত্তর / মাহফুজুর রহমান

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন