সাংসদের পক্ষে চৌকিদার ও দফাদারদের মাঝে ঈদ উপহার বিতরণ

সাংসদের পক্ষে চৌকিদার ও দফাদারদের মাঝে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম বোয়ালখালী আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদের পক্ষ থেকে বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চৌকিদার ও দফাদারদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার ২ মে, ২০২২ইং দুপুরে বোয়ালখালী থানায় ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। চট্টগ্রাম বোয়ালখালী থানার ওসি আবদুল করিম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব…

চট্টগ্রাম বোয়ালখালী আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদের পক্ষ থেকে বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চৌকিদার ও দফাদারদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার ২ মে, ২০২২ইং দুপুরে বোয়ালখালী থানায় ঈদের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। চট্টগ্রাম বোয়ালখালী থানার ওসি আবদুল করিম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম,
ওসি তদন্ত সাইফুল ইসলাম, বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র মোঃ তারেকুল ইসলাম, কাউন্সিলর সুনীল চন্দ ঘোষ, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, থানার অফিসারগণ উপস্থিত ছিলেন। বিতরণ অনুষ্ঠানে অসুস্থ চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদের সুস্থতা কামনায় দোয়া করেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ।
পত্রিকা একাত্তর / ইসমাইল ইমন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন