ওআরসিডি বিজনেস ম্যানেজম্যেন্ট কলেজের নবীনবরন

ওআরসিডি বিজনেস ম্যানেজম্যেন্ট কলেজের নবীনবরন

নড়াইলে ওআরসিডি বিজনেস ম্যানেজম্যেন্ট কলেজের নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদরের বাশঁগ্রাম ইউনিয়নের দারিয়াপুরে নবীন বরন অনূষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা অষ্টেলিয়ার সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টরএফ এম আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ওআরসিডি বিজনেস ম্যানেজম্যেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সাদেকুল ইসলাম,…

নড়াইলে ওআরসিডি বিজনেস ম্যানেজম্যেন্ট কলেজের নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদরের বাশঁগ্রাম ইউনিয়নের দারিয়াপুরে নবীন বরন অনূষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা অষ্টেলিয়ার সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টরএফ এম আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ওআরসিডি বিজনেস ম্যানেজম্যেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ সাদেকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল কবির, বীরমুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, এ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ,বেগ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ইকরামুল হাসান বেগ সহ আরো অনেকে।
কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর এ এফএম আমিরুল ইসলাম বলেন অত্র এলাকার জনগনকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করার জন্য আমার এ ধরনের কলেজ প্রতিষ্ঠা করা। এবং এলাকার উন্নয়নে আরো কিছু করা গেলে আমার চেষ্টা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, এ ধরনের একটি গুরত্বপূর্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি করার জন্য ও অন্যান্য যে সহযোগিতা লাগবে সেটা করা হবে। সবশেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।
পত্রিকা একাত্তর / হাফিজুল নিলু

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন