ডোমারে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত

ডোমারে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত

আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রতিবছর বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস’ পালিত হয়েছে।   বৃহস্পতিবার (১২ই মে) সকাল ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের আয়োজনে ‘আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা…

আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রতিবছর বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস’ পালিত হয়েছে।

 
বৃহস্পতিবার (১২ই মে) সকাল ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের আয়োজনে ‘আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী।
 
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তপন কুমার রায়, গাইনি কনসালটেন্ট ডা. ফারজানা আফরিন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবুল আলা, মেডিকেল অফিসার ডা. তাহমিনা সুলতানা, ডা. রুবিনা আফরোজ, ডা. মো. তৌহিদ হাসান রাসেল, ডা. মোহাম্মদ রুকু, নার্সিং সুপারভাইজার তহুরা আক্তার, মিডওয়াইফ ইনর্চাজ নার্স জান্নাতুন ফেরদৌসী, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন প্রমূখ।
 
আলোচনা সভার আগে হাসপাতাল চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে হাসপাতালের আশেপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শেষ হয়। এসময় সিনিয়র-জুনিয়র ৪২ জন নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/রিশাদ

 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন