চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অদ্য ২২.০৫.২০২২ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় পুলিশ সুপারের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে মে/২০২২ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধা সমাধান সহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন।
চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়ীতে দৈনন্দিন ব্যবহার্য্য জিনিষ পত্রাদি প্রদান করেন। বিভিন্ন ক্যাটাগরিতে অত্র জেলার ১৯জন শ্রেষ্ঠ পারফরমেন্সকারীদের পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ মুন্না বিশ্বাস, সহকারি পুলিশ সুপার(দামুড়হুদা সার্কেল) সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ।
পত্রিকা একাত্তর / মোঃ তারিকুর রহমান
পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠান
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অদ্য ২২.০৫.২০২২ তারিখ সকাল ১০:৩০ ঘটিকার সময় পুলিশ সুপারের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে মে/২০২২ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা উক্ত কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসারদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত অসুবিধা সমাধান সহ সার্বিক বিষয়ে ব্যাপক আলোচনা করেন। চাহিদার…







মন্তব্য