টেকনাফে পুলিশ অভিযানে ৪ জন আটক

টেকনাফে পুলিশ অভিযানে ৪ জন আটক

কক্সবাজারের টেকনাফ থানার পুলিশ অভিযান পরিচালনা করে ২৮ হাজার  পিস ইয়াবা জব্দ করে এবং নারী-পুরুষসহ চার(৪) জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার মোহাম্মদ ইমরানের স্ত্রী জাহেদা পরিমণি প্রকাশ মুন্নী (১৯), বদি আলমের স্ত্রী রশিদা বেগম (২৫), চৌধুরী পাড়া এলাকার মোহাম্মদ আবুল হাসেমের ছেলে, মোহাম্মদ রাশেদ (৩৩), সাবরাং ইউনিয়নের…

কক্সবাজারের টেকনাফ থানার পুলিশ অভিযান পরিচালনা করে ২৮ হাজার  পিস ইয়াবা জব্দ করে এবং নারী-পুরুষসহ চার(৪) জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃত হলেন, টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকার মোহাম্মদ ইমরানের স্ত্রী জাহেদা পরিমণি প্রকাশ মুন্নী (১৯), বদি আলমের স্ত্রী রশিদা বেগম (২৫), চৌধুরী পাড়া এলাকার মোহাম্মদ আবুল হাসেমের ছেলে, মোহাম্মদ রাশেদ (৩৩), সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার জাফর আলমের ছেলে মোহাম্মদ তৈয়ুব (৩২)। 

পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে গোপন সংবাদ ভিত্তিতে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সূত্র ধরে রশিদা বেগমের বসত বাড়িতে আভিযানিক পুলিশের একটি ফোর্স এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম রাফির নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

খাটের নিচে পুতিয়ে রাখা ২৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পালিয়ে যাওয়া সময় চার (৪) জনকে আটক করা হয়। 

এ সব বিষয়ে, নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন নারী-পুরুষসহ চার (৪) মাদক-কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

পত্রিকাএকাত্তর / মোস্তাক আহমদ

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন