দেশীয় প্রযুক্তিতে তৈরী ১টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার

দেশীয় প্রযুক্তিতে তৈরী ১টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে কালুরঘাট এলাকা হতে একটি বড় ধরনের মাদক এর চালান নিয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ শে জুলাই মঙ্গলবার রাত ১১ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ওয়াসা এলাকায় পাঁকা রাস্তার উপর একটি বিশেষ…

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকার যোগে কালুরঘাট এলাকা হতে একটি বড় ধরনের মাদক এর চালান নিয়ে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ শে জুলাই মঙ্গলবার রাত ১১ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ওয়াসা এলাকায় পাঁকা রাস্তার উপর একটি বিশেষ অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এ সময় একটি প্রাইভেটকার হতে আসামী সৈয়দ তানভীর মেহেদী মাসুদকে (২৮), পিতা- সৈয়দ মোহাম্মদ মুসা, সাং- চকবাজার, থানা- চকবাজার, চট্টগ্রাম, আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত গাড়ির সামনের সিটের নিচে প্লাাষ্টিকের ব্যাগের ভিতর হতে দেশীয় তৈরী ০১ টি ওয়ান শুটারগান উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রটি দিয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পত্রিকাএকাত্তর / ইসমাইল ইমন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন