নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জাফর আলী ব্যাপারী বাড়ীর রুনা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত রুনা ঐ বাড়ীর হানিফের ছেলে শরীফুল ইসলামের স্ত্রী। রুনা একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জলিল ড্রাইভারের বাড়ীর আব্দুল কাদেরের মেয়ে।৪ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের ৩ বছরের এক ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।
তার এ মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোম্পানীগঞ্জ থানার পুলিশ রুনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে প্রকৃত রহস্য উদঘাটন হবে।নিহত রুনার মামা সোহাগ জানান, আমার ভাগ্নীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ঘরের সিলিং এ ওড়না পেচানো অবস্থায় এক পা খাটের ওপরে আরেক পা মাটিতে লেগে আছে। অভিযোগ অস্বীকার করে শরীফুলের পিতা হানিফ বলেন, হত্যা করা হলে আমরা পালিয়ে যেতাম।আমরা অবস্থানে ছিলাম। তিনি আরও বলেন, মেয়েটি প্রতিবন্ধী। মাঝে মধ্যে আমার ছেলের সাথে কথা কাটাকাটি হতো। আমরা মীমাংসা করে দিতাম।
পত্রিকাএকাত্তর / আবু সাঈদ







মন্তব্য