এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার

এসএসসি পরীক্ষার্থী গণধর্ষণের শিকার

বান্দরবান জেলা লামা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ শাহ আলী (২৫) ও আল আমিন (২৩) নামে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থী ছাত্রীর বাবার অভিযোগ, একই এলাকায় মোঃ শাহ আলী ও আল আমীন নামের দুই…

বান্দরবান জেলা লামা উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ শাহ আলী (২৫) ও আল আমিন (২৩) নামে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পরীক্ষার্থী ছাত্রীর বাবার অভিযোগ, একই এলাকায় মোঃ শাহ আলী ও আল আমীন নামের দুই যুবক ঘরে ঢুকে তার মেয়েকে ধর্ষণ করেছে। স্থানীয় বাজারে তিনি একটি চায়ের দোকান করেন। দোকান থেকে এক কিলোমিটার দূরে তার বাড়ি হলেও সে দোকানের পেছনে ভাড়া বাসায় সপরিবারে থাকেন।
ঘটনার দিন শুক্রবার সাড়ে ১০ টার দিকে তার মেয়েকে নিজ বাড়িতে কাজে পাঠান। মুষলধারে বৃষ্টি শুরু হলে বাড়ি থেকে বের হতে পারছিল না সে। এসময় একা পেয়ে মোঃ শাহ আলী ও আল আমীন ঘরে ঢুকে জোরপূর্বক তাঁর হাত-পা বেঁধে ফেলে। পরে দুজন মিলে ধর্ষণ করে পালিয়ে যায়। 
বৃষ্টি থামলে মেয়ের চিৎকার শুনে পার্শ্ববর্তী বাড়ির লোক জনসহ তাকে উদ্ধার করে। পরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ধর্ষণের চিহ্ন দেকে তাকে বান্দরবান জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে লামা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানান, ওই ছাত্রীকে নিয়ে অভিভাবকরা থানায় আসলে তাকে আগে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। পরে পরিবার মামলা করতে থানায় আসেন। জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।
পত্রিকা একাত্তর / ফরিদুল আলম

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন