মোহাম্মদপুরের বছিলায় আগুন

মোহাম্মদপুরের বছিলায় আগুন

রাজধানীর মোহাম্মপুরের বছিলায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (০৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে বছিলার আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি জুতার কারখানায় এ আগুনের সূত্রপাত হয়।  ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান, সংস্থাটির দেওয়ান আজাদ (ডিউটি অফিসার)। তিনি বলেন, ‘বছিলায় একটি জুতার কারখানায় আগুন লাগে রাত সাড়ে…

রাজধানীর মোহাম্মপুরের বছিলায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (০৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে বছিলার আবাসিক এলাকার ১০ নম্বর রোডের একটি জুতার কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান, সংস্থাটির দেওয়ান আজাদ (ডিউটি অফিসার)।

তিনি বলেন, ‘বছিলায় একটি জুতার কারখানায় আগুন লাগে রাত সাড়ে ১০টার দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।’

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এ পর্যন্ত। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ সম্পর্কে, আগুন নিয়ন্ত্রণে আসলে পরে জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।

পত্রিকা একাত্তর / আল-আমিন

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন