বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে সিলেটে মাহিয়া মাহি

বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে সিলেটে মাহিয়া মাহি

ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। এমন পরিস্থিতি বানভাসি মানুষকে সহায়তা দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।  বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকারসহ একটি টিম। রওনা দেওয়ার আগে মানবিক মুহূর্তটাকে ধরে রাখতে…

ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানিতে ডুবে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিসহ দিন পার করছেন। এমন পরিস্থিতি বানভাসি মানুষকে সহায়তা দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

বৃহস্পতিবার (২৩ জুন) ভোরে ত্রাণ সহায়তা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন মাহি। সঙ্গে আছেন তার স্বামী রাকিব সরকারসহ একটি টিম। রওনা দেওয়ার আগে মানবিক মুহূর্তটাকে ধরে রাখতে সবাই মিলে ছবিও তুলেছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে নায়িকা লেখেন, আমরা যাচ্ছি।

ছবিতে দেখা যাচ্ছে একটি ব্যানার ধরে আছেন মাহি, তার স্বামী রাকিব সরকারসহ অন্যরা। সেই ব্যানারে লেখা-সিলেট বন্যার্তদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। ব্যানারের নিচে আরও লেখা রয়েছে ‘মোঃ রাকিব সরকার সদস্য ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ

 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন