শুভ জন্মদিন চিত্রনায়িকা শিবা আলী খান

শুভ জন্মদিন চিত্রনায়িকা শিবা আলী খান

শিবা আলী খান একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ফ্যাশন মডেল হিসাবে সাফল্যের পর ২০১২ সালের অক্টোবরে রাজকুমার নাটকের মধ্যদিয়ে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তার প্রথম চলচ্চিত্র ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত দ্যা স্টোরি অফ সামারা। তার দ্বিতীয় চলচ্চিত্র অপারেশন অগ্নিপথ এই ছবিতে ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করেছেন। যা ২০১৭ সালে মুক্তির কথা…

শিবা আলী খান একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী। ফ্যাশন মডেল হিসাবে সাফল্যের পর ২০১২ সালের অক্টোবরে রাজকুমার নাটকের মধ্যদিয়ে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তার প্রথম চলচ্চিত্র ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত দ্যা স্টোরি অফ সামারা।

তার দ্বিতীয় চলচ্চিত্র অপারেশন অগ্নিপথ এই ছবিতে ঢালিউড কিং সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করেছেন। যা ২০১৭ সালে মুক্তির কথা থাকেলেও, বিলম্ব হচ্ছে। আজ তার ৩১ তম জন্মদিন। শিবা ৫ আগস্ট ১৯৯১ সালে মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন।

এবং ১৫ বছর বয়স পর্যন্ত সেখানে বসবাস করেন, পরবর্তীকালে ঢাকায় চলে যান। তার এক ছোট বোন আছে যার নাম লিব। তিনি রাজধানীর আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন।

রানওয়ে মডেল হিসেবে ১৭ বছর বয়সে খান তার মডেলিং জীবন শুরু করেন। তিনি মডেল হিসেবে সফলভাবে কাজ করেছিলেন। ২০১২ সালে তিনি রাজকুমার নাটকে অভিনয় করে এবং ২০১৩ সালে বেঁচে থাক ভালবাসাতে অভিনয় করেন।

উল্লেখ্য,আশিকুর রহমান পরিচালিত ‘অপারেশন অগ্নিপথ’ নামের সিনেমাতে শিবা আলী খানের বিপরীতে অভিনয় করছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ছবিটির কিছু অংশের শুটিং বাকি আছে। চলতি বছরের বাকি শুটিং শেষ করে পরিকল্পনা দেওয়া পরিকল্পনা আছে বলে জানিয়েছেন এ ছবির পরিচালক।

অন্যদিকে অনিরুদ্ধ রাসেল পরিচালিত ‘একাউন্টার’ সিনেমাটির শুটিং আশি ভাগ সম্পন্ন হয়েছে। এটিও চলতি বছরের বাকি শুটিং শেষ করে মুক্তি পাবে। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন। 

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন