“বাটপারের বিয়ে” নাটকে কায়েস আরজু-সুস্মিতা সিনহা

“বাটপারের বিয়ে” নাটকে কায়েস আরজু-সুস্মিতা সিনহা

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়কদের মধ্যে কায়েস আরজু আলোচিত মুখ। ২০০৭ সালে হাছিবুল ইসলাম ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে অভিষেক হয় কায়েস আরজুর। দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন  কায়েস আরজু। নাম ‘বাটপারের বিয়ে’ রোমান্টিক নাটকটিতে আরজুর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন সুস্মিতা সিনহা। "বাটপারের বিয়ে " নাটকের গল্পে দেখা যাবে, জিসান একটা প্রাইভেট…

ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের নায়কদের মধ্যে কায়েস আরজু আলোচিত মুখ। ২০০৭ সালে হাছিবুল ইসলাম ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে অভিষেক হয় কায়েস আরজুর। দীর্ঘদিন পর নাটকে অভিনয় করলেন  কায়েস আরজু। নাম ‘বাটপারের বিয়ে’ রোমান্টিক নাটকটিতে আরজুর বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন সুস্মিতা সিনহা।

"বাটপারের বিয়ে " নাটকের গল্পে দেখা যাবে, জিসান একটা প্রাইভেট কাম্পানিতে জব করে। ব্যাচেলর হবার কারণে কেউ তাকে বাসা ভাড়া দিতে চায় না। রাস্তায় ২ ভিক্ষুক জোসনা ও রহিমের সাথে তার দেখা হয়।

তাদের দেখে মাথায় বুদ্ধি আসে। সে জোসনাকে তার মায়ের পরিচয় দিয়ে বাসা ভাড়া খুঁজতে যায়। জোসনাকে অনেক মডার্ন বানিয়ে চোখে সান গ্লাস লাগিয়ে খুব সহজে শরিফ সাহেবের বাসায় উঠে পড়ে। এরপর ঘটতে থাকে আরও অনেক ঘটনা।

নাটকটি পরিচালনা করেছেন রাফসান সানি। কায়েস আরজু ও সুস্মিতা সিনহা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, রেশমা আহমেদ, হারুন রাশিদ বানটিসহ অনেকে। প্রযোজনা করেছে জিসান মালটিমিডিয়া।

সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পায় কায়েসের ৯ম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। পরীমনির বিপরীতে আলোচিত ছবিটি নির্মাণ করেন শামীমুল ইসলাম শামীম। তার হাতে রয়েছে ‘হিমুর বসন’, ‘এক পসলা বৃষ্টি’, মুক্তি, সহ বেশকিছু সিনেমা।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন