হাসপাতালে ভর্তি অভিনেত্রী উরফি জাবেদ

হাসপাতালে ভর্তি অভিনেত্রী উরফি জাবেদ

উরফি জাবেদ হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।২০১৬ সালে, উর্ফি জাভেদ সনি টিভির বড় ভাইয়া কি দুলহানিয়া-তে অবনী চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত, তিনি স্টার প্লাস চ্যানেলের চন্দ্র নন্দিনীতে ছায়ার চরিত্রে অভিনয় করেন। উরফি জাভেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।  ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি জানিয়েছেন, নিজের শরীরের প্রতি অবহেলার কারণে তার এই দশা। শরীরের…

উরফি জাবেদ হলেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী।২০১৬ সালে, উর্ফি জাভেদ সনি টিভির বড় ভাইয়া কি দুলহানিয়া-তে অবনী চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত, তিনি স্টার প্লাস চ্যানেলের চন্দ্র নন্দিনীতে ছায়ার চরিত্রে অভিনয় করেন। উরফি জাভেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। 

ইনস্টাগ্রাম স্টোরিতে উরফি জানিয়েছেন, নিজের শরীরের প্রতি অবহেলার কারণে তার এই দশা। শরীরের ঠিকভাবে যত্ন না নেওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবি উরফি শেয়ার করেছেন, সেখানে তার অভিব্যক্তি দেখে মনে হচ্ছে হাসপাতালের খাবার মুখে রুচছে না তার। সামনে রাখা খাবার, আর মুখ বেজার করে বসে আছেন উরফি। তার পরনে হাসপাতালের পোশাক।

অভিনেত্রী জানান, এখানে থাকাকালীন আমি অনেক বেশি সময় পেয়েছি। হ্যাঁ, এটাই ঘটেছে, আমি আমার স্বাস্থ্যকে উপেক্ষা করেছি এবং এখন…।

উরফির ঘনিষ্ঠ সূত্রের খবর, গত দুই-তিন দিন ধরে বমি করছেন নায়িকা সঙ্গে ধুম জ্বর! এরপরই মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন উরফি। রক্ত পরীক্ষা করা হয়েছে অভিনেত্রীর। সেই সব টেস্ট রিপোর্ট এলেই জানা যাবে অসুস্থতার কারণ কী?

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন