ঢাকায় আসছেন বলিউড নোরা ফাতেহি

ঢাকায় আসছেন বলিউড নোরা ফাতেহি

নোরা ফাতেহি একজন  নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বলিউড চলচ্চিত্র রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। এবার ঢাকা মাতাতে আসছেন বলিউডের নোরা ফাতেহি। তার ‘সাকি সাকি’, ‘পাচতাওগে’, ‘ড্যান্স মেরি রানি’ নাচে-গানে এবার তিনি মাতাবেন রাজধানীবাসীকে।  জানা গেছে, আগামী ডিসেম্বরে…

নোরা ফাতেহি একজন  নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বলিউড চলচ্চিত্র রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস-এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে।

এবার ঢাকা মাতাতে আসছেন বলিউডের নোরা ফাতেহি। তার ‘সাকি সাকি’, ‘পাচতাওগে’, ‘ড্যান্স মেরি রানি’ নাচে-গানে এবার তিনি মাতাবেন রাজধানীবাসীকে। 

জানা গেছে, আগামী ডিসেম্বরে একটি অনুষ্ঠানে অংশ নেবেন নোরা। ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফর্ম করবেন এই তারকা। ইতোমোধ্যে তার সঙ্গে চূড়ান্ত আলোচনা হয়ে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আয়োজক শাহজাহান ভুঁইয়া। তবে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছেন না আয়োজকরা।

তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী: দ্য বিগিনিং ও কিক ২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৫ সালে তিনি বিগ বস- এ প্রতিযোগী ছিলেন এবং ৮৪ তম দিনে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নেন।

২০১৬ সালে তিনি নাচবিষয়ক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান ঝলক দিখল যা তে অংশ নিয়েছিলেন।২০১৯ সালের ফেব্রুয়ারিতে তিনি টি সিরিজের সাথে কোম্পানিটির আসন্ন চলচ্চিত্র, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ ও ওয়েব মুভিজে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।

নোরা ফাতেহির মাতৃভাষা ইংরেজি হলেও তিনি আরবি, হিন্দি, ও ফরাসি ভাষায় কথা বলতে পারেন।

পত্রিকা একাত্তর / মাসুদ পারভেজ 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন