সাকিবের সাথে প্রেম করছি স্বীকার করলেন- ববি

সাকিবের সাথে প্রেম করছি স্বীকার করলেন- ববি

অবশেষে গুঞ্জন সত্যি হলো প্রেমের কথা প্রকাশ্যে আনলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। জানালেন, কার সঙ্গে এতোদিন ধরে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন। ববি করলেন, প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন তিনি। তবে প্রেম গোপন রাখলেও বিয়ের বিষয়টি গোপন রাখেননি তিনি। কারণ সাকিবের সঙ্গে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন।…

অবশেষে গুঞ্জন সত্যি হলো প্রেমের কথা প্রকাশ্যে আনলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। জানালেন, কার সঙ্গে এতোদিন ধরে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন।

ববি করলেন, প্রযোজক সাকিব সনেটের সঙ্গেই হৃদয়ের লেনাদেনা করছেন তিনি। তবে প্রেম গোপন রাখলেও বিয়ের বিষয়টি গোপন রাখেননি তিনি। কারণ সাকিবের সঙ্গে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি।

বৃহস্পতিবার ছিল ববির জন্মদিন। তাকে শুভেচ্ছা জানান সাকিব সনেট। ববির সঙ্গে দাঁড়িয়ে আছেন এমন ছবি ফেসবুকে পোস্ট করে রোমান্টিকতায় পূর্ণ ক্যাপশন লেখেন সাকিব সনেট।

সাকিব সনেট লেখেন, এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।

সাকিব সনেটের এমন পোস্টের পর পরই ভক্ত-অনুরাগীরা ধারণা করেন, তবে কি এই যুগল বিয়েও সেরে ফেলেছেন।

ফেসবুকের এক স্ট্যাটাসে জানালেন, বিয়ে নয়; আপাতত প্রেম করছেন তারা। আমাদের এখনো বিয়ে হয়নি, প্রেমের সম্পর্কে আছি। বিয়েটা অনেক বড় ব্যাপার। 

দুই পরিবারের সম্মতিতে চলতি বছরই বিয়েটা সেরে ফেলতে চান তিনি। তবে তারিখটা এখনো চূড়ান্ত করা হয়নি সাকিব-ববি জুটির।

ববির প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। দেহরক্ষী সিনেমা তাকে ঢালিউড চলচ্চিত্র শিল্পে অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ 

মন্তব্য

0 মন্তব্য

আরও পড়ুন